আরব সাগর থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২০, ২৩:৪৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২৩:৫০

চট্টগ্রাম আরব সাগর থেকে এক বাংলাদেশির মরদহে উদ্ধার করা হয়েছে। তার নাম মো. ইদ্রিছ (৪০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে আরব সাগরের ওমান সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার এ তথ্য জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বছর খানেক আগে ইদ্রিছ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। তার বাড়ির লোকজনের কাছ থেকে শুনেছি, গত শনিবার গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় সংযুক্ত আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় তাকে বহনকারী গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ি থেকে লাফিয়ে বের হওয়ার সময় ইদ্রিছ পানির স্রোতে ভেসে যান। এরপর গত ছয় দিন তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার আরব সাগরের ওমান সীমান্তে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।’

ইদ্রিছের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে। তিনি আফজলের পাড়ার আহমদ জলিলের একমাত্র ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম