দোকান থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ১৭:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৭:৩৫

 

চাঁদপুর চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় দোকান থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মারুফ হোসেন রিয়াদ (১৬)। রবিবার (১৯ জানুয়ারি) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মকিমাবাদ গাইন বাড়ির ফরিদ হোসেনের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

কাউন্সিলর জাহেদুল আজহার আলম বেপারী বলেন, ‘সকালে দোকানের মালিক ফরিদ দোকানের কর্মচারী ফারুককে ঘুম থেকে জাগাতে এসে দেখেন দোকান বন্ধ। পরে সার্টার ভেঙ্গে দেখেন রিয়াদের লাশ। বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।’

রিয়াদের মা রোজিনা বেগম বলেন, ‘ফারুকের সঙ্গে একটি মোবাইল নম্বর নিয়ে হট্টগোলের কথা জানতে পেরেছি। এছাড়া রিয়াদের চাচা শাকিল (১৮) দুই মাস আগে একটি ব্রেসলেট নিয়ে বিরোধে ছুরি দিয়ে আঘাত করে। তখন হাসপাতালে নিয়ে সেলাই দেওয়া হয়। থানায়ও একটি অভিযোগ দিয়েছি।’

রিয়াদের বাবা ফারুক মিয়া বলেন, ‘সপ্তাহ খানেক আগে আমার নতুন বাড়িতে আগুন লাগিয়ে দেয় কে বা কারা। আমার সঙ্গে কিসের শত্রুতা। আমার ছেলেকেও খুন করলো। সকাল থেকে শাকিল ও ফারুক পলাতক রয়েছে।’

দোকানের মালিকের স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘ফারুকের সঙ্গে রিয়াদের বন্ধুত্ব ছিল। ইদানিং একটু খারাপ সম্পর্ক দেখেছি। দোকানটি ফারুক পরিচালনা করতো। প্রতিদিন বিকালেই দোকানটি বন্ধ করা হয়।’

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, ‘দোকান মালিক ফরিদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ছেলেটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার শরীর ও গলায় চিকন ধারালো কিছু দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে।’

রিয়াদ গাইন বাড়ির ফারুক মিয়ার বড় ছেলে। সে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে দোকানে থাকা কর্মচারী ফারুক হোসেন (২৮) উধাও। ফারুক পাশ্ববর্তী কচুয়া উপজেলার বাসিন্দা।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ও হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম