চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২০:২০

চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাড়ে ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৫০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। রবিবার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টায়  দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।  সেই ফ্লাইটে আসা কোনও এক ব্যক্তি সোনার বারগুলো বিমানের গেটের পাশে রেখে চলে যায়।

বিমানবন্দরে কর্মরত কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে কে বা কারা এই সোনার বারগুলো নিয়ে এসেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৬ কেজি ৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

রিয়াদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে সোনা চোরাচালান হবে। এই সংবাদের ভিত্তিতে আমরা ফ্লাইটি অবতরণ করার পর বিমানে বোর্ডিং ব্রিজের কাছে যাত্রীদের তল্লাশি শুরু করি। কাস্টমস কর্মকর্তাদের তল্লাশি দেখে চোরাচালানকারী সোনার বারগুলো বিমানের গেটের পাশে রেখে চলে যায়। একটি পলিথিন ব্যাগে সোনার বারগুলো ছিল। বারগুলো কে বা কারা নিয়ে এসেছেন আমরা নিশ্চিত হতে পারিনি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম