জনসংহতি সমিতির সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ২২:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২২:১১

রাঙামাটি রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম পান্ডব চাকমা (৩৫)। বাঘাইছড়ি উপজেলা সীমান্তবর্তী আটারকছড়া ইউনিয়নের বান্দরতলাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটলেও রাত ৮টার দিকে লাশের সন্ধান মেলে।

লংগদু থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর বলেন, ‘দুপুরে ঘটনার বিষয়টি শুনলেও দুর্গম ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ পৌঁছানোর পর রাত ৮টার দিকে লাশ উদ্ধার করার পর বিষয়টি নিশ্চিত হই আমরা।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) লংগদু উপজেলা কমিটির সভাপতি অলঙ্গলাল চাকমা এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্ত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে বলেন, ‘পান্ডব চাকমা তাদের একসময়ের সক্রিয়কর্মী হলেও বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় ছিল। পুরনো ক্ষোভের কারণে এই ঘটনা ঘটিয়েছে জেএসএস।’

ওসি জানান, নিহত পান্ডব চাকমা বাঘাইছড়ি উপজেলার রাঙাদূরছড়ি এলাকার প্রফুল্ল চাকমার ছেলে।  তিনি গত পাঁচ মাস ধরে এলাকায় অনুপস্থিত ছিলেন। শনিবার এলাকায় এলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে বলে জেনেছি। তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তারা অভিযোগ করলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে।

এই বিষয়ে কথা বলার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একাধিক নেতার ফোনে কল করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম