ময়লার স্তূপে মিললো নবজাতক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জানুয়ারি ২০২০, ২৩:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২৩:৪৪

নবজাতক চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর এলাকার ওয়েল মিলস্ জি.সি. ফ্যাক্টরির পাশে ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে বায়েজিদ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, ‘একটি কাপড়ের ব্যাগে শিশুটিকে কাঁথা মুড়িয়ে কে বা কারা রেখে যায়। এখন পর্যন্ত কেউ শিশুটির অভিভাবকের দাবি করেনি।’
ওসি প্রিটন সরকার জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রৌফাবাদ বেবি হোমে পাঠানো হয়েছে। ময়লার স্তুপে নবজাতক শিশুটিকে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে অক্সিজেন মোড়ের প্লাজমা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করেন। অবস্থা ভালো থাকায় চিকিৎসকের পরামর্শে সমাজসেবা পরিচালকের কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে প্রতিপালনের জন্য নগরীর রৌফাবাদের ছোট মনি নিবাসে (বেবি হোম) পাঠানো হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম