ফেনী নদীর সেতুস্থল পরিদর্শনে ভারত-বাংলাদেশের প্রতিনিধিরা

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ০৪:৩৮আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৭:০২

ফেনী নদীর সেতুস্থল পরিদর্শনে ভারত-বাংলাদেশের প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ এর নির্মাণস্থল পরিদর্শন করেছেন দুই দেশের প্রতিনিধি দল। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে পরিদর্শনে আসেন তারা।

এসময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল ওয়াহিদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরার ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট ড. টি. কে. দেবনাথ।

প্রতিনিধি দলের বৈঠক সূত্রে জানা যায়, সেতু নির্মাণের অগ্রগতি পরিদর্শন ছাড়াও সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ নিয়ে আলোচনা হয়। সংযোগ সড়ক নির্মাণে বাংলাদেশের রামগড় অংশে সেতু নির্মাণকারী দেশ ভারতের শ্রমিকদের নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। চলতি বছরের এপ্রিলে মৈত্রী সেতু-১ এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এদিন পরিদর্শক দলে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সায়েদ মজুমদার,৪৩ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্ণেল তারেকুল হাকিম, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সালসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ৪১২ মিটার দৈর্ঘ্য এবং ১৪ দশমিক ৮০ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৮২ দশমিক ৫৭ কোটি রুপি। যার পুরোটাই বহন করবে ভারত সরকার।

/এনএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের