মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ২০:৩১আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২১:৩৪

মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আব্দুল মালেক (৬০) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে স্ত্রী পারভীন বেগম তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালেককে ৬ মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেকের বাড়ি আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায়। সে মৃত আব্দুর রহমানের ছেলে।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মালেক মদ পান করে প্রতিদিন স্ত্রী-সন্তানকে মারধরসহ খারাপ আচরণ করতেন। তার মারধরে অতিষ্ঠ হয়ে স্ত্রী পারভীন অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে ডোপটেস্ট করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে এই দণ্ড দেওয়া হয়।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক