পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১১:৫১আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১২:০৯

পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে পৌনে ৯টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশকালে এ ঘটনা ঘটে।  ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা  আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার অপারেটর বেলায়েত হোসেন জানান, সকাল পৌনে ৯টার দিকে পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের সময় পাওয়ার বগিতে হঠাৎ আগুন লেগে যায়। পরে যাত্রীরা  ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েন।

পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিস ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র স্টেশন অফিসার শাকরিয়া হায়দার বলেন, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেননি কেউ।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার শোয়েব জানান, ট্রেনের গতি কম থাকায় আগুন অন্যান্য বগিতে ছড়াতে পারেনি। একাধিক লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে ট্রেনটি বিকল্প পন্থায় সকাল পৌনে ১১টার দিকে সিলেটের উদ্দেশে রওনা দেয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম