মসজিদ কমিটি নিয়ে মসজিদের ভেতরেই সংঘর্ষ, আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ২১:৪০আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৫৬

মসজিদ কমিটি নিয়ে মসজিদের ভেতরেই সংঘর্ষ, আহত ৫

লক্ষ্মীপুরের রায়পুরের বড় মসজিদের পরিচালনা কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্ততপক্ষে ৫ মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি পত্রের মাধ্যমে রায়পুর বড় মসজিদ ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী হিসেবে স্থানীয় বাসিন্দা কামরুল আল মামুনকে নিযুক্ত করা হয়। ওই পত্রে মো. কাজী জামসেদ কবির বাকি বিল্লাহকে অব্যাহতি দিয়ে ১০ দিনের মধ্যে এস্টেটের দায়িত্ব মামুনকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আজ শুক্রবার কামরুল আল মামুন মোতাওয়াল্লী হিসেবে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। এসময় হঠাৎ করে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মসজিদের অব্যাহতিপ্রাপ্ত সেক্রেটারি বাকি বিল্লাহ এবং তার সমর্থকরা মামুনের ওপর হামলা করে। এতে কমপক্ষে ৫ মুসল্লি আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে জামসেদ কবির বাকি বিল্লাহ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, মামুন মসজিদের খতিবের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তব্য দিতে গেলে মুসল্লির তার ওপর হামলা চালায়। এসময় তাদের পাল্টা হামলায় সাধারণ মুসল্লিরা আহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া বক্তব্য দিতে রাজি হননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম