চাঁদপুরে ১২০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৬:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:২২

চাঁদপুরে ১২০০ কেজি জাটকা ইলিশ জব্দ

চাঁদপুরে ১২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত থেকে শনিবার (২৫ জানুয়ারি) ভোর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার ইছাহাক আলী এবং সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা লঞ্চে এবং মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক ১২০০ কেজি জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, জব্দকৃত জাটকা কোস্টগার্ড স্টেশনে অসহায় ও হতদরিদ্র মানুষ এবং বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। তিনি বলেন, নদীতে সকল ধরনের অপরাধ ও দস্যুতা দমনে চাঁদপুরের কোস্টগার্ড তৎপর। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম