মিয়ানমার থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি জেলে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ১৭:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:৩২

মিয়ানমার থেকে ফিরলেন ৩২ বাংলাদেশি জেলে সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের নৌ-বাহিনীর হাতে দুই ফিশিং ট্রলারসহ উদ্ধার ৩২ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের সৈয়দ নজরুল ইসলাম নামক জাহাজের কমান্ডারের হাতে ট্রলারসহ জেলেদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন নোয়াখালীর ও ১৪ জন চট্টগ্রামের অধিবাসী। জেলেদের হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ানমারে আকিয়াবের কমর্রত বাংলাদেশের কনস্যুলেটর মোহাম্মদ বারিকুল ইসলাম।
তিনি বলেন, ‘চলতি মাসে ২১ ও ২৫ জানুয়ারিতে মাছ ধরার ট্রলার বিকল হয়ে বঙ্গোপসাগরে মিয়ানমার জলসীমায় চিতাপরীক্ষা নামক এলাকায় ঢুকে পড়লে মিয়ানমার নৌ-বাহিনী তাদের উদ্ধার করে। জেলেদের উদ্ধারের খবর পেয়ে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরতের ব্যবস্থা করা হয়।’
তিনি আরও বলেন, ‘এতে বাকলিয়া-১ ট্রলারের ১৯ জন এবং এফবি সাজ্জাদ-১ ট্রলারের ১৩ জনসহ মোট ৩২ বাংলাদেশি জেলেকে কোস্ট গার্ডের হাতে হস্তান্তর করা হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের সৈয়দ নজরুল ইসলাম নামক জাহাজের এক কর্মকর্তা বলেন, মিয়ানমার নৌ-বাহিনীর হাতে উদ্ধার দুটি ট্রলারসহ বাংলাদেশি ৩২ জেলেকে ফেরত আনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের ২১ ও ২৫ জানুয়ারি বাকলিয়া-১ ট্রলারের মাঝি মো. বেলালসহ ১৯ জন এবং এফবি সাজ্জাদ-১ ট্রলারের মাঝি মো. রাজুসহ ১৩ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। এ সময় ট্রলার বিকল হয়ে ভাসমান অবস্থান মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়ায় তাদের আটক করেছিল। এর আগে গেল বছরের ৬ ডিসেম্বর ১৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ফেরত আনা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম