চাকা পাংচার হয়ে বাস খাদে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জানুয়ারি ২০২০, ১৫:২৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৫:৫৯

চট্টগ্রাম চট্টগ্রাম উপজেলার রাউজানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পাহাড়তলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনের অফিসার লিটন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন−জাহানারা বেগম (৫৫) ও ইমাম হোসেন (৪৫)। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন−আবু জাফর (৩৭) ও রিমু আক্তার (৩৬)।
লিটন হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাউজানের পিংক সিটির কাছাকাছি এলে চাকা পাংচার হয়ে উল্টে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহত দুই জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, রাউজানে বাস দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম