চাঁদা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ২৩:৫৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২৩:৫৮

কুমিল্লা কুমিল্লায় চাঁদা না পেয়ে মুক্তার হোসেন নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় ওই প্রবাসীর অপর দুই ভাই আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

মুক্তার হোসেন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন নিহত প্রবাসীর ভাই ইমাম হোসেন ও মো. খোকন মিয়া।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কালিরবাজারের আনন্দপুর গ্রামে নতুন বাড়ি নির্মাণ করছিল সৌদি প্রবাসী তিন ভাই। তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী কালা ফিরোজ ও তিতাসসহ তাদের সহযোগীরা। কিন্ত চাঁদা না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সন্ত্রাসীরা কুপিয়ে তিন জনকে আহত করে। এতে ঘটনাস্থলেই প্রবাসী মুক্তার হোসেনের মৃত্যু হয়। আহত অপর দুই ভাইকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন জানান, মুক্তার নামে প্রবাসী খুন হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এখনও জানা সম্ভব হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম