টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫

টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে  পেঁয়াজ আমদানি বেড়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বন্দরে এসেছে ১ হাজার ৫৫১ মেট্রিক টন পেঁয়াজ। এর আগের দিন এসেছিল ১ হাজার ৩৯৭ দশমিক ৮৩০ মেট্রিক টন। টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, ‘মিয়ানমার থেকে এ স্থল বন্দর দিয়ে আজ  ১ হাজার ৫৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজভর্তি আরও ট্রলার আসার পথে রয়েছে। এসব পেঁয়াজ ১৫ জন ব্যবসায়ী আমদানি করেছেন। চাহিদার কারণে পেঁয়াজ আমদানি বাড়ছে।’

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক  জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে আবার পেঁয়াজ আমদানি বেড়েছে। ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী পেয়াঁজ আমদানি করছেন।’

শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের তিন দিনে মিয়ানমার থেকে পেয়াঁজ এসেছে ৩৯১৩ দশমিক ৮৯৫ মেট্রিক টন। এর আগে জানুয়ারি মাসে আসে ১৫ হাজার ৭৬৫ মেট্রিক টন। ডিসেম্বর মাসে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন। নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন। অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন। সেপ্টেম্বর মাসে ৩৫৭৩ মেট্রিক টন। আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম