ফেনীতে পাঁচ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজজামান এ দণ্ড দেন।
মো. মনিরুজজামান বলেন, ‘জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার আমির হোসেনের ছেলে মো. ফখরুল (৩৫), বরগুনা জেলার আবদুল হকের ছেলে মো. ছিদ্দিক (৪০), সোনাগাজীর জামাল উদ্দিনের ছেলে মো. জাফর (২৯), ফেনীর বারাহিপুরের অহিদুর রহমানের ছেলে জাকারিয়া মামুন হোসেন (৪৮) ও পটুয়াখালীর মো. মিলন গাজীর ছেলে আবদুর রাজ্জাককে (২২) গাঁজাসহ আটক করা হয়। প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।’
মো. মনিরুজজামান জানান, অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরির্দশক অমর কুমার সেন, উপ-পরির্দশক শাহীন শওকত ও আবুল বশর উপস্থিত ছিলেন।








