বাল্যবিয়ে ঠেকাতে স্কুলছাত্রীর বাড়িতে সহপাঠীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৯

বাল্যবিয়ে ঠেকাতে স্কুলছাত্রীর বাড়িতে সহপাঠীদের বিক্ষোভ বাল্যবিয়ে বন্ধের দাবিতে এক স্কুলছাত্রীর বাড়িতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সহপাঠীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফারহানা আক্তার জ্যোতি দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিক্ষোভের মুখে ওই ছাত্রীর বাবা মিজানুর রহমানসহ অভিভাবকেরা বাড়ি থেকে পালিয়ে যান।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদার উল আলম জানান, ফারহানা আক্তার জ্যোতির বাবা মিজানুর রহমান মেয়ের অমতে তার বিয়ের দিন ঠিক করেন। এ কারণে গত ৩-৪ দিন সে বিদ্যালয়ে যায়নি। সহপাঠীদের জানানোর পর তারা বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে তিনি চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলছুম মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া, প্রধানশিক্ষক সুষমা শারমিন আলপনা ও চাটখিল থানা পুলিশসহ শিক্ষকদের ঘটনাস্থলে পাঠান।  

বাল্যবিয়ে ঠেকাতে স্কুলছাত্রীর বাড়িতে সহপাঠীদের বিক্ষোভ ইউএনও আরও জানান, ওই ছাত্রীর বাবা মিজানুর রহমানকে খুঁজে বের করা হয়। তার মা, আত্মীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফারহানা আক্তার জ্যোতিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের