ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬

কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তোফাজ্জলের শ্যালক ফয়সাল রহমান (২৮)। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। একটি পিকআপসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

নিহত তোফাজ্জল হোসেন (৩৫) সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার তেলকুপি গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। আহত ফয়সাল একই উপজেলার রঘুরগাতি গ্রামের লুৎফর রহমানের ছেলে। আটক দুই ছিনতাইকারীরা হলো, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন (২৫) ও একই জেলার কোতয়ালী থানার দুর্গাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রুবেল (৩৫)।

পুলিশ জানায়, তোফাজ্জল হোসেন ও ফয়সাল রহমান সিরাজগঞ্জ থেকে কাপড় এনে কুমিল্লার লাকসাম উপজেলার হকার্স মার্কেটে কাপড় বিক্রি করতো। তারা দুজন বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে পদুয়ার বাজার এলাকায় রাত প্রায় সোয়া ১২টা পর্যন্ত অপেক্ষা করে সিরাজগঞ্জ বা ঢাকার কোনও বাস পাননি। রাত ১২টা ২০ মিনিটে তারা একটি একটি পিকআপ ওঠেন।

পিকআপটি মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর এলাকায় পৌঁছানোর পর চালক ও সহযোগী চালক তাদেরকে দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। সঙ্গে যা আছে তা বের করে দিতে বলে। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে গাড়ি চালক সহকারী চালক ও হেলপারবেশী ছিনতাইকারীরা তাদেরকে ছুরিকাঘাত করে।

এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন কুমিল্লার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শাহিন কাদির। বিষয়টি তার নজরে এলে তিনি এগিয়ে যান। এক ডাকাতকে আটক  করে চান্দিনা থানা পুলিশে খবর দেন। বাকি ২ ছিনতাইকারী গাড়ি ফেলে পালিয়ে যায়। চান্দিনা থানা পুলিশ তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান