জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৬

ব্রাহ্মণবাড়িয়া সিলেট-চট্টগ্রাম-সিলেট রেলপথে চলাচলকারী জালালাবাদ এক্সপ্রেস নামের ১৩ আপ ও ১৪ নম্বর ডাউন ট্রেন দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ট্রেন দুটি বন্ধ করা হয়।

আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন শনিবার দুপরে জানান, ১৩ নম্বর আপ ট্রেনটি আজ চলাচল করলেও সেটি আর ফিরতি পথে আসবে না। ইঞ্জিন সমস্যায় ট্রেনটি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানতে পেরেছি।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ দেলোয়ার হোসেন ট্রাফিক বিভাগের বরাত দিয়ে জানান, মালবাহী ট্রেনের জন্য এখন বাড়তি লোকোমোটিভের (ইঞ্জিন) প্রয়োজন হচ্ছে। যে কারণে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ নম্বর জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে পরদিন বেলা সোয়া ১২টায় সিলেট পৌঁছাতো। ১৪ নম্বর ডাউন জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ১০টা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে পরদিন বেলা ১২টায় চট্টগ্রামে পৌঁছাতো। মেইল ট্রেন দুটি বেশ কিছু ‘বড়-ছোট’ স্টেশনে যাত্রাবিরতি করতো।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম