গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩, একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চট্টগ্রাম নগরীর কাটা বটগাছ এলাকার একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আর বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। দগ্ধ তিন জন হলেন, শাহাদাত ভূঁইয়া (৫৫),মিজান (৩৮) ও গোলাম মাওলা (৫০)।

ফরিদ আহমেদ বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে আর বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দগ্ধ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিস্ফোরণে ওই ওয়ার্কশপের আশপাশের ভবনের কোনও ক্ষতি হয়নি।

এ সম্পর্কে জানতে চাইলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে গোলাম মাওলার অবস্থা আশঙ্কাজনক। অন্য দু’জনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম