অর্ধকোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে বিলাস বহুল গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২

শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি

শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি বিলাস বহুল গাড়ি প্রায় আট বছর ব্যবহারের পর জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আন্দরকিল্লার ইকুইটি সেন্ট্রাল ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ঢাকার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ। গাড়িটি ২০১২ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়েছিল বলে তিনি জানান।

কাস্টমস সূত্র জানায়, এম এ মতিন নামে এক ব্যবসায়ী গাড়িটি ব্যবহার করতেন।

আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়িটি আমদানির সময় প্রায় অর্ধকোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ আমরা গাড়িটি জব্দ করেছি।’

তিনি আরও  বলেন,  ‘গাড়িটির চেসিস নম্বর অনুযায়ী চাইনিজ গ্রেট ওয়াল কোম্পানির হাভাল এইচ৩ ৪দ্x৪, হলেও এর রেজিস্ট্রেশন হয়েছে হার্ড জিপ টয়োটা এম কর্প ২০০৭ হিসেবে। পাঁচ সিলিন্ডার বিশিষ্ট ২৩৫১ সিসির গাড়িটির রেজিস্ট্রেশন (নম্বর চট্টমেট্রো ঘ ১১-০৯০০) সালে ২০১২ সালে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী