উখিয়ায় বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবাকারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যদের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মংকিউ তংচঙ্গা (২৫)  নামে এক ইয়াবাকারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ৪০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি।

নিহত মংকিউ তংচঙ্গা  বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার চাচিংহ্লা তংচঙ্গার ছেলে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর পানবাজার এলাকার নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার বলেন, ‘বৃহস্পতিবার ভোর রাতে নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ এলাকার বেড়িবাঁধ দিয়ে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে ৫/৬ জন সন্দেহভাজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। এসময় সন্দেহভাজন লোকেরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। সন্দেহভাজন ইয়াবা পাচারকারিরা তখন গুলি ছুড়তে ছুড়তে রাতের অন্ধকারে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় এক লাখ ৪০ হাজার ইয়াবা, দেশে তৈরি  একটি লম্বা বন্দুক ও তিনটি গুলি।’

তিনি  বলেন,‘ এছাড়া বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন তার পরিচয় শনাক্ত করে।’ বিজিবির দাবি, নিহত মংকিউ তংচঙ্গা একজন চিহ্নিত মাদকপাচারকারি। সে মিয়ানমার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবাপাচারে সক্রিয় ছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম