মোটরসাইকেল দুর্ঘটনায় সদ্য বিবাহিত স্ত্রী নিহত, স্বামী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় সদ্য বিবাহিত স্ত্রী নিহত, স্বামী আহত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা তিতাস সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক নববধূ নিহত হয়েছেন। তার নাম পুতুল আক্তার (১৮)। এই ঘটনায় মারাত্মক আহত স্বামী দেলোয়ার হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত পুতুলের পিতা মানিক মিয়া বলেন, ‘মাত্র দুই মাস আগে ওমান প্রবাসী দেলোয়ারের সঙ্গে মেয়ের বিয়ে হয়। আজ স্বামীর সঙ্গে সে মোটরসাইকেলে বেড়াতে গেলে এই দুর্ঘটনা ঘটে।’

দেলোয়ারের মামা সোহাগ মিয়া বলেন, ‘মারাত্মক আহত অবস্থায় ভাগ্নেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবি এম মুসা চৌধুরী বলেন, ‘উভয়ের মাথায় মারাত্মক আঘাত ছিল। তাই এই হতাহতের ঘটনা ঘটেছে।’

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,চালক দেলোয়ার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এসময় দেলোয়ার ও তার স্ত্রী পুতুল ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষণা করে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী