ছেঁড়াদ্বীপ থেকে আরও এক নারীর লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩১

ট্রলার ডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া লোকজন বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ছেঁড়াদ্বীপের দক্ষিণের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, বঙ্গোপসাগর থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একই এলাকা থেকে একই বয়সের আরেক নারীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। ১১ ফেব্রুয়ারি ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের মৃতদেহসহ ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ওই ট্রলারে ১৩৮ জন ছিল। ওই সময় থেকেই নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও সেনাবাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি সাগর পথে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রীবাহী নিয়ে সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৯ দালালকে আসামি করে একটি মামলা করেছে কোস্টগার্ড। মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করে পুলিশ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী