সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও এক মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৮

ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া রোহিঙ্গারা

বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকতে থেকে ভাসমান অবস্থায় আরও এক মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় সেন্টমার্টিনের পশ্চিম সৈকত এলাকা থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, শনিবার রাতে সেন্টমার্টিনের পশ্চিম সৈকত এলাকা থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফের বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী জানান, ট্রলারডুবির ঘটনায় আরও  একটি মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। এর আগে ১৭ উদ্ধার করা মৃতদেহের মধ্যে ১১ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬ জনের লাশ বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এ ঘটনায় ১৯ দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত নয়জনকে ৯ জনকে আটক করেছে পুলিশ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম