সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও এক মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৭

ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া রোহিঙ্গারা

বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকত থেকে ভাসমান অবস্থায় আরও এক মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সেন্টমার্টিনের কোনাপাড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, রবিবার বিকালে সেন্টমার্টিনের কোনাপাড়া নামক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে লাশটি পচে গেছে।

এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে গত ৬ দিনে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এ ঘটনায় ১৯  দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড। এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম