নারীকে চুল কেটে ও ছ্যাঁকা দিয়ে নির্যাতন, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় বাড়িতে ডেকে নিয়ে এক নারীর মাথার চুল কেটে ও শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার মোস্তাক আহমেদ ফয়সাল ও তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ। নির্যাতন চলাকালে ওই নারীর চিৎকার শুনে এলাকাবাসী ৯৯৯- এ ফোন দেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন এ তথ্য জানান।

নির্যাতনের শিকার ওই নারী বলেন, ‘আমার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। মোস্তাক আহমেদ ফয়সালের সঙ্গে আমার আগে থেকে পরিচয়। পরিচয় সূত্রে গত শনিবার রাতে ফয়সাল ও তার স্ত্রী ফৌজিয়া আক্তার আমাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় তাদের বাসায় যেতে বলেন। পরে তাদের পরিবারে অশান্তি সৃষ্টি করছি এমন অভিযোগ এনে স্বামী-স্ত্রী আমাকে অমানবিক নির্যাতন করতে থাকেন। ফৌজিয়া আক্তার আমার মাথার চুল কেটে দেন। এ কাজে ফয়সালও সহযোগিতা করেন। হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেন।’

তিনি আরও বলেন, ‘ফয়সাল ও তার স্ত্রীর অমানুসিক নির্যাতনে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে নির্যাতনের অভিযোগে মোস্তাক আহমেদ ফয়সালকে গ্রেফতার করে। তবে তার স্ত্রীকে গ্রেফতার করেনি পুলিশ। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। ফয়সাল একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্ততি চলছে।

ফয়সালের স্ত্রী ফৌজিয়াকে কেন গ্রেফতার করা হয়নি এমন প্রশ্নের জবাবে ওসি জানান, তার তিনটি শিশু সন্তান আছে। এর মধ্যে দুধের শিশুও রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়নি। তিনি জানান, এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করেছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম