আমার মেয়াদেই সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে: মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৯

আমার মেয়াদেই সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে: মেয়র নাছির বিগত সময়ের চেয়ে আমার মেয়াদেই চট্টগ্রাম সিটি করপোরেশনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘অন্য যেকোনও মেয়াদের চেয়ে এবার সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন জনসম্মুখে প্রচার ও প্রসার করতে হবে। চসিকের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রেখে সুন্দর নগরী হিসেবে বিশ্বদরবারে পরিচিত করতে হবে।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচিত পরিষদের ৫৫তম সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে এই সভা অনুষ্ঠিত হয়।

নাছির উদ্দিন বলেন, ‘২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের নির্বাচন। এই নির্বাচনে যে কেউ জয়ী হয়ে আসতে পারেন, আবার অনেকেই নাও আসতে পারেন। বিজয়ী হয়ে আসতে না পারলে নিভৃতে বসে থাকাটা একজন জনপ্রতিনিধির কাম্য নয়। কারও ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতায় না থাকলেও আপদে-বিপদে মানুষকে সেবা দিয়ে তাদের মন জয় করতে হবে।’
নাছির উদ্দিন আরও বলেন, ‘জনগণের রায়ে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছি, নগরবাসীর স্বার্থরক্ষায় আমরা এখানে এসেছি। নগরবাসীর সেবা ও কাজ করতে পারাটাই আমাদের ব্রত।’
সিটি মেয়র বলেন, ‘আগামী ৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত পঞ্চম পরিষদের মেয়াদ থাকবে।’ এই মেয়াদকালীন কাউন্সিলর ও চসিক কর্মকর্তাদের সমন্বয়ে করপোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন মেয়র।

করপোরেশনের সচিব আবু শাহেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেমসহ করপোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান