দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন তাহেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৪

ট্রেনে কাটা দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।  শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
নিহত নারীর নাম তাহেরা বেগম। তার বাড়ি বোয়ালখালীর ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙগুরা বাজার এলাকায়।

মোস্তাফিজুর রহমান বলেন, দুই নাতিকে নিয়ে ওই নারী দোহাজারী যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। এরপর দোকান থেকে কিছু কেনার জন্য তিনি ট্রেন থেকে নামেন। এসময় ৯ নম্বর প্ল্যাটফর্মে থাকা ট্রেনটি লাইন পরিবর্তন করে ৭ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিল। ট্রেনটি ছেড়ে দিয়েছে ভেবে তাহেরা বেগম দ্রুত উঠতে গিয়ে রেললাইনের ওপর পড়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী