টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মানবপাচারকারী’ নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৮

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসা ও মানবপাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ দাবি করেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সাগর পাড়ে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিহত সালাম উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার হাকিম আলীর ছেলে।

ওসি জানান, রবিবার ভোরে নোয়াখালী পাড়া এলাকা দিয়ে সাগর পথে মানব পাচারের গোপন সংবাদ পায় পুলিশ। পরে একদল পুলিশ সেখানে অভিযানে গেলে মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তি, একটি অস্ত্র, ছয় রাউন্ড কার্তুজ, ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম