নাফনদ থেকে গরুবোঝাই দুটি ট্রলার নিয়ে গেছে বিজিপি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৭

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের নাফনদ থেকে গরুবোঝাই দুটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকা থেকে ট্রলার দুটি অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় বিজিপি।

সোমবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের পশু আমদানিকারক আবদুল্লাহ জানান, সোমবার সকালে একটি ট্রলারে করে মিয়ানমারের আকিয়াব ১১৮টি গবাদিপশু তার কাছে আসছিল।  এসময় বাংলাদেশ জলসীমার শাহপরীর দ্বীপ সংলগ্ন ঘোলারচর এলাকা থেকে ট্রলারটি ধরে নিয়ে যায় বিজিপি। ট্রলারের প্রায় কোটি টাকার গবাদিপশু ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক বিশ্বাস বলেন, সকালে নাফনদ থেকে গরুবোঝাই দুটি ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে  কোস্ট গার্ডের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গরুবোঝাই ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের