বাবাকে আঘাত করায় ছেলের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২১

ব্রাহ্মণবাড়িয়া  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে আঘাতের অপরাধে ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ দুপুরে দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাইদুর রহমান (২৫)। তার বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগর মধ্যপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

নবীনগর থানার ওসি রনজিৎ রায় জানান, বৃহস্পতিবার দুপুরে জেলার নবীনগর পৌর এলাকার আলমনগর এলাকায় পারিবারিক কলহের জেরে পিতা আমির হোসেনকে আঘাত করেন তারই ছেলে সাইদুর। এ সময় ছেলেকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুরকে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীনগর সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান অভিযুক্ত সাইদুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম