পুলিশ বক্সে বিস্ফোরণ, সার্জেন্টসহ দুই ট্রাফিক পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৪

পুলিশ বক্সে বিস্ফোরণ, সার্জেন্টসহ দুই ট্রাফিক পুলিশ আহত চট্টগ্রাম নগরীর ষোলশহরের দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় এক সার্জেন্টসহ দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। আহত দুই ট্রাফিক পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
আহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আরাফাত হোসেন ভূঁইয়া। আরাফাত ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
এ সম্পর্কে জানতে চাইলে নায়েক হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, দুই ট্রাফিক পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানিয়েছে, তারা ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বিস্ফোরণে আহত হয়েছেন। সিগন্যালিংয়ের জন্য পুলিশ বক্সে বসানো মেশিনটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে সার্জেন্ট আরাফাতের মুখ ঝলসে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক সার্জেন্ট বাংলা ট্রিবিউনকে বলেন, সিগন্যালিংয়ের জন্য পুলিশ বক্সে বসানো অটোমেটেড ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্টের মেশিনটি একটি জ্বলন্ত বোমা। কোনও ধরনের সার্কিট ব্রেকার, ফিউজ ছাড়াই এটি পুলিশ বক্সে স্থাপন করা হয়েছে। যে কারণে এটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান