চট্টগ্রামের পুলিশ বক্সে বোমাই বিস্ফোরণ হয়েছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৯

চট্টগ্রামের পুলিশ বক্সে বোমাই বিস্ফোরণ হয়েছিল চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় পুলিশ বক্সে ইলেকট্রিক সার্কিট বক্স নয় বোমা বিস্ফোরণ হয়েছিল। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম এ তথ্য জানিয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আমেনা বেগম সাংবাদিকদের বলেন, ‘ষোলশহর দুই নম্বর গেট পুলিশ বক্সে বিস্ফোরণকে প্রথমে সিগন্যাল বাতির মেশিন বিস্ফোরণ মনে করেছিলাম। কিন্তু ঘটনার পর আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখে। এরপর নিশ্চিত হয়েছি এটি বোমার বিস্ফোরণ। এ ধরনের ঘটনার পর আরও হামলার আশঙ্কা থাকে। তাই সবাইকে সব জায়গায় নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি স্থানীয়ভাবে তৈরি একটি আইইডি বোমা ছিল। তবে যারা এটি করেছে খুব কাঁচা হাতের কাজ ছিল। কারা করেছে, কেন করেছে, এটি আমরা তদন্ত করছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য জিআই ফাইভ ও বেয়ারিংয়ের লোহার বল উদ্ধার করা হয়েছে।’

এই ঘটনার সঙ্গে এর আগে ঢাকায় পুলিশ বক্সে বিস্ফোরিত বোমার মিল আছে কিনা জানতে চাইলে আমেনা বেগম বলেন, ‘ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ১১ সদস্যের একটি টিম সকালে এসেছে। তারা সবকিছু খতিয়ে দেখছে। যাচাই বাছাই করে দেখার পর আরও নিশ্চিত হতে পারবো।’

প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম