কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ১৯:৩৫আপডেট : ০৩ মার্চ ২০২০, ২০:০২

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ কক্সবাজারের চকরিয়া ও রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। চকরিয়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন আহত এবং রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মাইক্রোবাস যাত্রী নিহত ও চার জন আহত হন।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং স্টেশনে এবং রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সাত লতামাঝিরপাড়া এলাকার ইসহাক মিয়ার ছেলে শামশুল ইসলাম (৫০) ও একই উপজেলার সদরপাড়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে ওসমান (৪৫)। মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত হন চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দেবপাড়া এলাকার সুবির দেবের ছেলে সুজন দেব (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানিয়েছেন, ‘মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনে চকরিয়ামুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটিতে থাকা ৪ আরোহী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুই জনকে মৃত ঘোষণা করেন। অপর দুই জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘বিকাল আড়াইটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় পাঁচ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজন দেব নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ রামু থানায় নিয়ে আসা হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম