মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ১৯:১২আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৯:২০

মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য আটক ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ী এলাকা থেকে চারটি মোটরসাইকেলসহ চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আটককৃতদেরকে গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব। ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট এলাকার মুসা (২৫), নাদিম খান (২২), নয়নপুর এলাকার ইফরাত খান হৃদয় (২০), উলচাপাড়ার কামাল হোসেন (২৫), কসবা উপজেলার খেওড়া গ্রামের আরিফুর রহামন (২৪) এবং আখাউড়া উপজেলার জাহিদুল ইসলাম (২৫)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পুলিশ লাইনের পাশে পীরবাড়ি এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’ 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম