মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২০, ১৮:০০আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৮:২৮

মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজি, গ্রেফতার ৩ মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর কেতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর নন্দনকানন এলাকার মৃত শেখ গোলাম সাদমানির ছেলে শেখ রিয়াজ আহমেদ রাজু (৪০), কোতোয়ালী থানার হেম সেন লেনের বাসিন্দা মৃত গোলাম শরীফের ছেলে শাহজাহান (৪৫) ও কক্সবাজার জেলার উখিয়া থানার মৃত দিলীপ বড়ুয়ার ছেলে বাটুল বড়ুয়া (৩৮)। এদের মধ্যে বাটুল বড়ুয়া নিজেকে নগরীর চকবাজার ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে পুলিশের কাছে জানিয়েছে।

ওসি মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘গ্রেফতার তিন জন গত ২ মার্চ নন্দনকানন এলাকার ‘থ্রি এ হোম স্কেচ’ নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। মুজিববর্ষ উদযাপনের নাম দিয়ে তারা ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে টাকা চায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ভয় দেখায়। টাকার জন্য ৬ মার্চ আবার আসবেন জানিয়ে তারা চলে যায়। সেই অনুযায়ী গতকাল (৬ মার্চ) সন্ধ্যায় তারা টাকা নেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানে আবারও যায়। এ সময় ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী মধুসূদন দাশ কৌশলে অফিস থেকে বের হয়ে পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গিয়ে শাহজাহান ও রাজুকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে বাটুল বড়ুয়াকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মধুসূদন বাদী হয়ে থানায় মামলা করেছেন।’’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, স্বপ্নচূড়া ও একতা যুবসংঘ নামে দুটি ভুয়া ক্লাবের প্যাড ব্যবহার করে তারা চাঁদা আদায় করতে এসেছিল। গত চার মাসে তারা ৩৭ হাজার টাকা তুলেছে। এই ঘটনার সঙ্গে লিটন ও রনি নামে আরও দুই জন জড়িত। তাদের গ্রেফতারের চেষ্টাও চলছে।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক