যৌতুকের দাবিতে স্বামীকে নির্যাতন!

চাঁদপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ২১:০৭আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৫০

চাঁদপুর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় স্ত্রী মিনোয়ারা বেগমের (২৫) নির্যাতনের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেন খন্দকার মনির হোসেন। যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি এবং বাড়ি করে দেওয়ার জন্য মিনোয়ারা বেগম তার ওপর চাপ সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়। ওই মামলায় সোমবার (৯ মার্চ) দুপুরে মিনোয়ারা বেগম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে, আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুরের শাহরাস্তি আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এই নির্দেশ দেন।

বাদী মনির হোসেন শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে এবং স্ত্রী মিনোয়ারা বেগম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের ইমান হোসেনের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, মনির ও মিনোয়ারা বেগম ২০১৩ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে মিনোয়ারা স্বামী মনির হোসেনকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। এর মধ্যে ২০১৭ সালে মিনোয়ারা বাবার বাড়ি গিয়ে গোপনে অন্য ছেলেকে বিয়ে করে। ওই বিয়ের কথা গোপন করে কিছুদিন পর আবারও মনিরের সংসারে আসে এবং ১০ লাখ টাকা দাবি করে সে। এছাড়া বরুড়ায় একটি বাড়ি করার জন্যও সে চাপ প্রয়োগ করে। এ নিয়ে ঝগড়া বিবাদ শুরু হলে স্বামীকে বেধড়ক পিটিয়ে আহত করে মিনোয়ারা। এসব ঘটনায় ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মিনোয়ারার বিরুদ্ধে মামলা দায়ের করেন স্বামী।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মহসীন মিয়া বলেন, ‘মনির হোসেন তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করেছেন। এজাহারে আরও বিভিন্ন বিষয় উল্লেখ আছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য শাহরাস্তি থানাকে নির্দেশ দেন। এছাড়াও মিনোয়ারার পুনরায় বিয়ে, তালাক, তথ্য গোপন করে আবারও বিয়ে ইত্যাদি বিষয়ের কাগজপত্র পর্যালোচনা করেন। এসব পর্যালোচনা শেষে আজ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম