ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ৩০ লাখ টাকার চেক প্রতারণার মামলা

বান্দরবান প্রতিনিধি
১১ মার্চ ২০২০, ০১:৪৫আপডেট : ১১ মার্চ ২০২০, ০২:০৪

কাউছার সোহাগ বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগের বিরুদ্ধে ৩০ লাখ টাকার চেক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক মোহাম্মদ আদনান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান বাদীর আইনজীবীর অভিযোগ আমলে নিয়ে সমন জারি করেন।

মামলার এজাহারে জানা যায়, কাউছার সোহাগ ব্যবসার কথা বলে বাদী আদনানের কাছ থেকে ৩০ লাখ টাকা নেন এবং বন্ড হিসেবে একটি বেসরকারি ব্যাংকের ৩০ লাখ টাকার চেক দেন। কিন্তু ব্যাংকে টাকা উত্তোলনের জন্য গেলে চেকটি প্রত্যাখাত হয়। এরপর বিষয়টি কাউছার সোহাগকে জানালে, তিনি পরে টাকা দিয়ে দেবেন বলে সময়ক্ষেপণ করতে থাকেন। এরপরও তাকে উকিল নোটিশ পাঠালেও তিনি এর জবাব দেননি। পরে মঙ্গলবার আদালতে এ বিষয়ে আদনান মামলা দায়ের করেন।’

এ বিষয়ে বাদী আদনান বলেন, ‘কাউছার সোহাগ পার্টনারশিপ ব্যবসার কথা বলে আমার কাছ থেকে ৬ মাস আগে ৩০ লাখ টাকা নেন। কিন্তু আমি টাকা চাইলে তিনি শুধু সময় চান, কিন্তু টাকা দেন না। তাই আদালতে মামলা দায়ের করেছি।’
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি। আমি তার সঙ্গে বসে বিষয়টি সমাধান করবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম