পর্যটকদের পাহাড়ে না আসার অনুরোধ

রাঙামাটি প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ০৯:১০আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৬:৫৬

  রাঙামাটি পর্যটন কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর অনেকেই পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে এখনও সেভাবে রাঙামাটির পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোয় তেমন ভিড় দেখা যায়নি। এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেছেন, ‘করোনো সতর্কতা হিসেবে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে। এই বন্ধে কেউ যেন ছুটি কাটাতে পর্যটন কেন্দ্রগুলোয় না আসেন, সবাইকে সেই অনুরোধ করবো। সবার সতর্কতার মাধ্যমে এই রোগের প্রাদুর্ভাব থেকে দেশকে মুক্ত করতে চাই।’

এদিকে, রাঙামাটিতে সতর্কতা হিসেবে আরও ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোস্তফা কামাল জানান, ১৪ মার্চ এক স্পেন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। নতুন করে আরও পাঁচ জনসহ মোট ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রবাসীদের কারও জ্বর বা সর্দি নেই। তারপরও সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাঙামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনের ৫০ শয্যা, জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যা ও কাপ্তাইয়ে ৫০ শয্যার নতুন হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। করোনা মোকাবিলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম