চট্টগ্রাম শহরের সব বিনোদন কেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মার্চ ২০২০, ২০:৪৩আপডেট : ১৮ মার্চ ২০২০, ২০:৫০

চট্টগ্রাম শহরের সব বিনোদন কেন্দ্র বন্ধ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পতেঙ্গা সমুদ্র সৈকতের পর এবার চট্টগ্রাম চিড়িয়াখানাসহ শহরের সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৮ মার্চ) বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম চিড়িয়াখানাসহ শহরের বিনোদন পার্কগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল ১৯ মার্চ সকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব পার্ক বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সবার জনসমাগম এড়িয়ে চলা উচিত। জনসমাগম বন্ধ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি জনস্বার্থে নগরবাসীর জেলা প্রশাসনের এই নির্দেশনা মেনে চলবেন।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম