ত্রিপুরা পল্লীতে আগুন, ৭ বাড়ি পুড়ে ছাই

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৮ মার্চ ২০২০, ২১:০৪আপডেট : ১৮ মার্চ ২০২০, ২১:১৮

ত্রিপুরা পল্লীতে আগুন, ৭ বাড়ি পুড়ে ছাই বান্দরবানের লামায় ত্রিপুরা পল্লীতে চুলার আগুনে পুড়ে গেছে সাতটি বাড়ি। বুধবার (১৮ মার্চ) সা‌ড়ে ১১টার সময় উপজেলার গজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়া‌র্ডের আকিরাম ত্রিপুরা পাড়ায় এই ঘটনা ঘটে।

লামা ফায়ার সার্ভিসের টিম লিডার মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে ছুটে আসি। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা বলে জানা গেছে।’

ত্রিপুরা পল্লীতে আগুন, ৭ বাড়ি পুড়ে ছাই আকিরাম পাড়া এলাকার সাবেক মেম্বার নেলসন ম্যান্ডেলা বলেন, ‘বাড়ির চুলা হতে আগুনের সূত্রপাত হয়। প‌রে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, লামা ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, পুলিশ ও স্থানীয় জনগণ অংশ নেয়।’

গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, ‘ইউনিয়ন পরিষদের পক্ষ থে‌কে বিকালে ক্ষতিগ্রস্ত  প্রতিটি পরিবারকে তিনটি কম্বল, ২০ কেজি চাল, পেঁয়াজ, রসুন, তেলসহ গৃহস্থালী সরঞ্জাম দেওয়া হয়ে‌ছে।’ 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক