করোনা নিয়ে গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ মার্চ ২০২০, ২১:৩৬আপডেট : ১৮ মার্চ ২০২০, ২১:৫১

করোনা নিয়ে গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার ফেসবুক ম্যাসেঞ্জারে করোনা ভাইরাসে আক্রান্তের গুজব ছড়ানোর অভিযোগে কামরুল হাসান রুমি (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

গ্রেফতার কামরুল হাসান রুমি পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তার বাড়ি, থাকেন নগরীর হালিশহর জি ব্লক এলাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমি তার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দেন। ওই ভিডিওতে দাবি করা হয়, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের চার শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত। বাস্তবে এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। ভিডিওটি ছড়িয়ে পড়ায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

বিষয়টি র‍্যাব সদস্যদের নজরে আসায় রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে রুমিকে গ্রেফতার করা হয়।  

এর আগে গত ১৩ মার্চ বোয়ালখালী উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেফতার হন সাতকানিয়া পৌরসভার এক উপ-সহকারী প্রকৌশলী। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম