কুমিল্লা মেডিক্যালে সরঞ্জামহীন আইসোলেশন, শঙ্কায় চিকিৎসকরা

কুমিল্লা প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ১৭:০৫আপডেট : ২০ মার্চ ২০২০, ১৮:০৫

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ফাইল ছবি) করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হলেও যথাযথ সরঞ্জাম নেই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা নিজেদের নিরাপত্তা নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন। স্বেচ্ছায় আইসোলেশন ওয়ার্ডে কাজ করতে চাচ্ছেন না তারা।

শুক্রবার (২০ মার্চ)সরেজমিন গিয়ে এই দৃশ্য দেখা গেছে। এ সময় দেখা যায়, করোনা রোগীদের চিকিৎসা দিতে ২০ শয্যাবিশিষ্ট আইসোলেশনের দুটি ওয়ার্ড করা হচ্ছে। একটি ইউনিটে পাঁচ শয্যার ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। বাকি ১৫ শয্যা প্রস্তুতের কাজ চলছে। তবে চিকিৎসক ও নার্সদের কোনও ধরনের প্রশিক্ষণ নেই। স্বাস্থ্যসম্মত মাস্ক নেই, গ্লাভস, জুতা ও গাউন নেই। এছাড়াও নেই বিশেষায়িত চশমা।

মেডিক্যাল কলেজের সহকারী চিকিৎসক এএসএম আবদুল্লাহ বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে যেসব জিনিসপত্র প্রয়োজন তার কিছুই হাসপাতালে নেই শুধু সাধারণ মাস্ক ছাড়া। মানসম্মত মাস্ক, গ্লাভস, জুতা ও গাউন না থাকলে সেবা দিতে গিয়ে আমরাও আক্রান্ত হতে পারি।’

প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগী এলে আমরা চেষ্টা করবো চিকিৎসা দিতে। চিকিৎসক ও নার্সদের আলাদাভাবে কোনও প্রশিক্ষণ না দেওয়া হলেও একাধিক বৈঠক করা হয়েছে। কিছু ঘাটতি রয়েছে। তবে আমরা দায়িত্ব নিয়ে সচেতন। আশা করছি যেকোনও জরুরি অবস্থা মোকাবিলা করা সম্ভব হবে।’

এদিকে গত ১ মার্চ থেকে প্রায় এক হাজার ৪০০ প্রবাসী এসেছে কুমিল্লা জেলায়। তারা অনেকেই হোম কোয়ারেন্টিন না মানায় শঙ্কায় আছেন স্থানীয়রা।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী