লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মার্চ ২০২০, ১২:১৬আপডেট : ২২ মার্চ ২০২০, ১২:৩০

এই ট্রাকটির সঙ্গে লেগুনার সংঘর্ষ হয় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি এলাকায় ট্রাক-লেগুনা সংঘর্ষে আহত আরও দুজন মারা গেছেন। দুর্ঘটনার পর শনিবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হলো। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এসব তথ্য জানান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে গুরুতর আহতাবস্থায় তিন জনকে হাসপাতালে আনা হলে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারা হলেন—নবী হোসেন (৪০) ও সৈয়দ হোসেন (৩২)। সাইফুল ইসলাম (৩০) নামে আরেক জনকে ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।’

এর আগে শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ অফিসের পাশে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আলমগীর বাংলা ট্রিবিউনকে জানান, চট্টগ্রাম শহরমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১০ জনের মরদেহ উদ্ধার করি। আরও সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আহত সাত জনের মধ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান। ওই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি চার জনের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন...
লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১৩

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান