সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ২২:২৯আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:৩৩

আবদুল্যাহ আল নোমান সৌদি আরবের তাবুক সড়কের আল হায়াত এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল্যাহ আল নোমান (৩০) নামের এক বাংলাদেশি নোয়াখালীর যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক নূর নবী আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে বালু ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী গাড়িটি একটি লরির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্যাহ আল নোমান কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৌলভী ইউনুছ সাহেবের বাড়ির শেখ ফরিদ উদ্দিনের ছেলে।
নিহতের ভাই আমান উল্যা জানান, নোমান জেদ্দায় বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে চাকরি করতো। প্রতিদিনের মতো রাত ৮টার দিকে কোম্পানির গাড়ি নিয়ে জেদ্দা থেকে হাইল শহরে যাচ্ছিল। পথে, তাবুক সড়কের আল হায়াত এলাকায় পৌঁছলে বালু ঝড়ের কবলে পড়ে তাদের গাড়ি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। তাদের বহনকারী গাড়িটি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান নিহত ও চালক নূর নবী আহত হন।
নিহতের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

/এনআই/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম