কুমিল্লায় আটকে পড়া ৬৫ শ্রমিকের দায়িত্ব নিলো জেলা প্রশাসন

কুমিল্লা প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ১৩:৫৫আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৪:০০

শ্রমিকদের হাতে খাবার প্যাকেট তুলে দিচ্ছেন ডিসি করোনার প্রার্দুভাব রোধে সারাদেশে যান চলাচল বন্ধ থাকায় কুমিল্লায় আটকা পড়েছে উত্তরবঙ্গ থেকে আসা ৬৫ জন দিনমজুর। আটকে পড়া এসব শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে ৬৫ দিনমজুর এলাকায় যেতে না পেরে  এবং কাজ না থাকায় কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর স্কুল মাঠে খোলা আকাশের নিচে অবস্থান নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ নিজে শুক্র ও শনিবার দিনে-রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তাদের। বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক জানতে পেরে শনিবার সন্ধ্যায় বিজয়পুর স্কুলে আসেন। এসময় জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেন যে, উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যতদিন তারা বাড়ি ফিরে যেতে না পারেন ততদিন কুমিল্লা জেলা প্রশাসন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার তাদের থাকা, খাওয়া,চিকিৎসা ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক শ্রমিকদের মাঝে রাতের খাবার বিতরণ করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান