খাগড়াছড়ির দুই গ্রাম লকডাউন

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১১:৪৬আপডেট : ৩০ মার্চ ২০২০, ১১:৪৬

 লকডাউন করতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে খাগড়াছড়ি সদরের দুইটি গ্রাম স্থানীয় যুবকদের উদ্যোগে লকডাউন করে রাখা হয়েছে। গত শনিবার থেকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খবংপুড়িয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের শব্দমিয়া পাড়া লকডাউন করা হয়। নিজেদের সুরক্ষিত রাখতে এই উদ্যোগ।

সরেজমিনে দেখা যায়, খবংপুড়িয়া গ্রামের প্রবেশমুখে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। ব্যারিকেডের বাঁশের ওপর লেখা ‌'বৃহত্তর খবংপুড়িয়া সচেতন যুব সমাজের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য বহিরাগতদের প্রবেশ নিষেধ।' প্রশাসন, গণমাধ্যম ও মেডিক্যাল টিম এর আওতামুক্ত থাকবে। সচেতনতামূলক এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পয়েন্টে পয়েন্টে বসেছে পাহারা। পালাক্রমে গ্রামের যুবকরা দায়িত্ব পালন করছে এ কাজে। এলাকার বাইরের কেউ প্রবেশ করতে চাইলে তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে। আর এলাকার যারা প্রয়োজনীয় কাজে বাজার কিংবা অন্যত্র থেকে ফিরছেন, তাদের প্রবেশ করানোর পর বাড়ি গিয়ে জীবাণুমুক্ত হয়ে নিতে বলা হচ্ছে। পরে প্রবেশমুখগুলোতে জীবাণুনাশক ছিটানোর পরিকল্পনা রয়েছে বলে জানান কয়েকজন।

স্বনির্ভর এলাকার বাসিন্দা অমিও চাকমা জানান, নিজেদের সুরক্ষায় কয়েকদিন যদি বের না হয়ে থাকতে হয়, তাহলে সেটি মেনে চলতে কোনও ক্ষতি নেই। আমাদের এলাকার যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে সেটি প্রতিবেশী ও স্থানীয়দের জন্য ইতিবাচক।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, 'খাগড়াছড়ি পৌরসভার দুইটি গ্রামের হাজারেরও বেশি পরিবার নিজেদের সুরক্ষায় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করেছে। এটি ইতিবাচক উদ্যোগ। পৌরসভার পক্ষ থেকে এলাকায় এলাকায় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। হতদরিদ্রদের পাশে দাঁড়াতে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।'

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার শামছুন্নাহার বলেন, ‌'নিজেদের সুরক্ষার জন্য গ্রামবাসী ভালো উদ্যোগ নিয়েছে।' গ্রামবাসীর কোনও সংকট সৃষ্টি হলে তা সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন তিনি।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম