ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১৩:০৯আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৩:২২

কুমিল্লা কুমিল্লা নগরীর সংরাইশে এক নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুল মতিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপাতালে সোমবার (৩০ মার্চ) সকালে তার মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল হক এ তথ্য জানান।

এর আগে রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর সংরাইশ শিশু উদ্যান এলাকায় ইভটিজিং সংক্রান্ত বিষয় নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় মতিন, মতিনের ছেলে ও ভাতিজাসহ দু'পক্ষের ৪-৫ আহত হন।

নিহত আবদুল মতিন ওই এলাকার মৃত মনা মিয়ার ছেলে। তিনি কুমিল্লার চকবাজারে চালের আড়তের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, আলামিন নামে এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আলামিন সংরাইশ এলাকার ইদু মিয়ার ছেলে।

ওসি জানান, হামলার পর আহত অবস্থায় আবদুল মতিনকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে আজ সকালে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে ঢাকায় আছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হৃদয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও থানায় কোনও অভিযোগ করা হয়নি। 

কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল জানান, এক নারীকে ইভটিজিং করায় আলামিন ও তার বন্ধুকে বাধা দেয় নিহত মতিনের ভাতিজা। বাধা দেওয়ার ঘটনার সূত্র ধরে আলামিন ও তার সহযোগীরা মতিনের বাড়িতে হামলা চালায় এবং মারধর করে। হামলায় মতিন, তার ছেলে এবং ভাতিজা আহত হন। গুরুতর অবস্থায় মতিনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম