৩৩৩-এ কল পেয়ে মধ্যরাতে মিনুর ঘরে খাদ্য পৌঁছে দিলো জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মার্চ ২০২০, ১৪:২৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:১২

মিনু ও তার স্বামী চার সন্তান আর দিনমজুর স্বামী নিয়ে মিনু আক্তারের ছয় জনের সংসার। করোনার কারণে গত ৭ দিন কোনও কাজ করতে পারেননি তার স্বামী। আর গত দু’দিন ধরে তার চুলায় হাঁড়িও ওঠেনি। তাই না খেয়ে দিন পার করছিলেন তারা। এ অবস্থায় জেলা প্রশাসনের কথা মনে পড়লো। ভাবলেন, জেলা প্রশাসনকে ফোন করলে হয়তো তারা সহযোগিতা পাবে। সেই আশায় রবিবার (২৯ মার্চ) রাতে ৩৩৩ নম্বরে কল করেন মিনু। এরপর রাত আনুমানিক ১১টার দিকে তার বাসায় ত্রাণসামগ্রী পৌঁছে যায়।

জেলা প্রশাসকের দেওয়া খাদ্যসামগ্রী

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কল সেন্টারের মাধ্যমে মিনুর কথা জেনে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তীকে নির্দেশ দেন প্রয়োজনীয়তা যাচাই করে ত্রাণ পৌঁছে দেওয়ার। তার নির্দেশে রাত ১১টার দিকে নগরীর খাজা গরীবে নেওয়াজ লেনে মিনুর ভাড়া বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে ছিল ২০ কেজি চাল, ৪ কেজি চিড়া, ২ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি নুডলস।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের