শবে বরাতে বাড়িতে ইবাদতের নির্দেশ সিএমপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২০, ১৯:২৫আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২০:২৭

শবে বরাতে বাড়িতে ইবাদতের নির্দেশ সিএমপির পবিত্র শবে বরাতের রাতে চট্টগ্রাম নগরীর ধর্মপ্রাণ মুসল্লিদের যার যার অবস্থানে থেকে ইবাদত করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু একসঙ্গে অধিক লোকের সমাগমের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় সেজন্য আলেমরা মসজিদ বা অন্য কোনও ধর্মীয় স্থানে মুসল্লিদের জমায়েত হয়ে ইবাদত করার বিষয়ে নিরুৎসাহিত করছেন। তাই করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে শবে বরাতে যার যার অবস্থানে থেকে অর্থাৎ মসজিদ, মাজার, কবরস্থান, মিলাদ মাহফিল বা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামী ফাউন্ডেশন মসজিদে নিয়মিত নামাজের সময় ইমাম, মোয়াজ্জিন, খাদেমসহ পাঁচ জন এবং জুমার নামাজের সময় সর্বোচ্চ ১০ জন মিলে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী